সাভারে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসির অভিযান

২৪ অক্টোবর, ২০২৪ ১৬:২৪  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শকদল র‌্যাবের সহায়তায় গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকার সাভার পৌরসভাস্থ এলাকায় অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে মোট ৯টি ২৫৬ পোর্টের অবৈধ সিমবক্স, ১টি সিপিউ, ০১টি মনিটর, ০৯টি  টিপি লিংক রাউটার ০৩টি মাইক্রোটিক রাউটার, ০৪টি স্মার্ট সুইচ, ০১টি টিপি-লিংক ডেস্কটপ সুইচ, ০১টি মডেম, ০১টি মাউস, ০৪টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৪৪০টি সিম জব্দ করা হয়।

উক্ত অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসার সাথে জড়িত ০১ জনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী রাজধানীর সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।